কর্মী বিবেচনায় কর্মহীন হতে পারে দেড় লক্ষাধিক চালক : উবার

২৯ মে, ২০২০ ০০:৩৯  
উবার যদি ক্যালিফোর্নিয়ার চালকদের কর্মী হিসেবে রিক্লাসিফায়েড করে তাহলে দেড় লাখের বেশি চালক কর্মহীন হয়ে পড়বে। এতে ২০ থেকে ১২০ শতাংশ ভাড়া বাড়তে পারে বলেও জানিয়েছে উবার। খবর সিনেট। বর্তমানে ক্যালিফোর্নিয়াতে দুই লাখ নয় হাজার চালক রয়েছে। ফলে কর্মী বিবেচনা করলে সেখানে রাইড শেয়ারিং প্লাটফর্মটির ৭৬ শতাংশ কর্মহীন হয়ে পড়বে। এছাড়া প্রান্তিক এলাকার চালক-যাত্রীরা অধিক সমস্যার সম্মুখীন হবে। উবার জানায়, যদি চালকদের কর্মী হিসেবে নিয়োগ দেয়া হয় তাহলে খরচ নিয়ন্ত্রণের জন্য কম সংখ্যক কর্মী নিয়োগ দেয়া হবে। ফলে প্লাটফর্মটিতে কর্মী তথা চালকের সংখ্যা কমে যাবে। ডিবিটেক/বিএমটি